শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাস্তার জন্য স্থানীয়রা নিজেরাই ভাঙলেন ঘর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

রাস্তার জন্য স্থানীয়রা নিজেরাই ভাঙলেন ঘর

গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও পূর্বপাড়া এলাকায় জনস্বার্থে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। বহুদিনের কাঙ্ক্ষিত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিজেরাই স্বেচ্ছায় বসতঘর ও স্থাপনা অপসারণ শুরু করেছেন তারা।

শনিবার(২৫ এপ্রিল) সকালে খিলগাঁও পূর্বপাড়া প্রধান সড়ক থেকে স্থানীয় জামে মসজিদ হয়ে ইলিয়াস মোল্লার বাড়ি পর্যন্ত সড়ক ইউনি ব্লক দ্বারা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শুরুর প্রাক্কালে এ উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন এলাকাবাসী।

জানা গেছে, সড়কটি দীর্ঘদিন সংকীর্ণ থাকায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে গাজীপুর সিটি করপোরেশনের বরাদ্দ পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা না রাখতে স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তার ওপর থাকা স্থাপনা সরিয়ে দেন। ফলে উন্নয়ন কাজ দ্রুত শুরু করা সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ মিলনুর রহমান, খিলগাঁও পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার মোল্লা, কোষাধ্যক্ষ শেখ বাছির উদ্দিন, গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মুক্তাদির মোল্লা, সাংবাদিক শাহীন মোল্লা, সমাজসেবক রানা মোল্লা, মো. আমজাদ হোসেন মোল্লা, শেখ মহসিন, শেখ মোস্তাফিজুর রহমান মিনার, শেখ মাহবুব ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিএনপি নেতা শেখ মিলনুর রহমান বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন রাস্তার জন্য বরাদ্দ দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

স্থানীয় বাসিন্দা ও মসজিদের কোষাধ্যক্ষ শেখ বাছির উদ্দিন বলেন, “এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। এখানে পারিবারিক কবরও রয়েছে। তারপরও এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে আমরা কবরের বেড়া সরিয়ে এবং বাড়ির অংশ ভেঙে রাস্তার জন্য জায়গা ছেড়ে দিচ্ছি। জনকল্যাণে এমন উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরো বলেন, “দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কাজটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়েও আমরা নজর রাখবো।”

অ্যাডভোকেট মুক্তাদির মোল্লা বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু প্রতীক্ষিত সড়ক উন্নয়ন কাজ শুরু হচ্ছে। যারা নিজেদের জমি ছেড়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।”

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

স্থানীয়দের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শা/গা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.