চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় অভিযান চালিয়ে দেড় কেজির বেশি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী রোকন মোল্লা (৬০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শনিবার (২৫ এপ্রিল) পৌরসভার বালুরচর এলাকা থেকে তাকে আটক হয়।
পুলিশ জানায়, অভিযানে গৃহবধূ মোসা. মানসুরা বেগমের (৩২) খাটের নিচ থেকে একটি সাদা পলিথিন ব্যাগে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ হাজার টাকা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









