বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে জরিমানা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে শফিকুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন। এ সময় শ্যামনগর থানা পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

জানা যায়, দোষ স্বীকার করে পুনরায় মাটি না কাটার অঙ্গীকার করে ক্ষমা চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত লঘুদণ্ড হিসাবে তাকে জরিমানা করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই। শফিকুল ইসলাম কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার করছিলেন। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

র/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.