রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক এক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ‘আজ আমাদের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।’
তিনি বলেন, এটি প্রকৃত অর্থে একটি সর্বাত্মক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার মডেল হিসেবে কাজ করছে।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বুধবার বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এ সময় তিনি চীন ও রাশিয়ার সম্পর্ককে ‘অটুট’ বলে উল্লেখ করেছেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি।
সি চিনপিং পুতিনকে বলেন, ‘বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করতে সক্ষম হয়েছি। এই স্থিতিশীলতা অটুট রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









