নান্দাইলে খাট থেকে পড়ে নুসরাত নামের( ১) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে পৌরসভার দক্ষিণ চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- নান্দাইল পৌরসভার দক্ষিণ চারিআনাপাড়ায় মহল্লায় স্বামীর সঙ্গে দ্বন্দ্বের কারনে গত ছয় মাস ধরে কামরুন্নাহার নামে এক নারী এক বছরের মেয়ে নুসরাত কে নিয়ে থাকতেন। শনিবার সকালে কামরুন্নাহার তার মেয়ে নুসরাত কে খাটের উপরে বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। মেয়ের জন্য কিছুদূর পানি আনতে গেলে মেয়েটি খাট থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞানহীন অবস্থায় শিশুটিকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাতের মা কামরুন্নাহার বলেন- খাটের এক পাশে বসিয়ে মেয়েকে খিচুড়ি খাওয়ানোর সময় তাকে রেখে পানি আনতে গেলেই পড়ে যায়। পড়ে গিয়ে অনেক কান্নাকাটি করে জ্ঞান হারিয়ে আমার সোনার টুকরো মেয়েটির দম বন্ধ হয়ে যায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবার থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









