ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলীর সাথে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক বিরোধসহ নানা কারণে শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
পরে রবিবার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় গ্রামজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্তকাজ চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









