যশোরের বেনাপোলে মুক্তিপণ আদায়ের লক্ষে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতণের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।
রবিবার ( ২৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলো বেনাপোল পোর্টথানাধীন গ্রামের রহুল আমিনের ছেলে হাফিজুর রহমান(২৮), শার্শা থানাধীন আন্দোলপোতা গ্রামের হাফিজুরের ছেলে ও বাইদুর রহমান (২৭) ও বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের শফিকুলের ছেলে নয়ন (২৫)। মামলার বিবরণ ও স্থানীয়দের দেয়া তথ্য সূত্রে জানা যায়, অপহরণ ও নির্যাতনের স্বীকার বেনাপোল পৌরসভাধীন বড় আঁচড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আসাদুজ্জামানের শ্যালক রেজাউল ইসলাম রেজার সহিত গ্রেফতারকৃতদের আর্থিক বিরোধ চলছিলো।
গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এশার নামাজ শেষে আসাদুজ্জামান বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়আঁচড়া গ্রামের ঈদগার নিকট পৌঁছালে ৩/৪টি মোটর সাইকেল যোগে একদল দুর্বৃত্ত তাকে ঘীরে ধরে জোরপূর্বক অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে যায়। ভারত সীমান্ত ঘেষা খলশি গ্রামের অভয়বাস সীমান্তে নির্জন স্থানে রেখে আসাদুজ্জামানকে অমানবিক ভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। এ সময় আসামিরা ব্যবসায়ীর মুক্তিপন বাবদ পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে।
এ খবরে স্থানীয় গ্রামবাসী ও বড়আচঁড়া গ্রামবাসী মিলে যৌথ প্রতিরোধ গড়ে তুলে ভিকটিমকে উদ্ধারসহ হাফিজুর ও তার ওই দুই সহযোগী অপহরণকারীকে আটকিয়ে পুলিশে সোপর্দ করে।
বেনাপোল পোর্টথানার ওসি আশরাফ হোসেন অপহরণ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









