সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হেনস্তা, লাঞ্ছিত ও প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টা করার অভিযোগে মানববন্ধন করেছে পেশাজীবী সাংবাদিকরা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক নেতারা দাবি করেন, ৩০ তারিখ নির্বাচন বানচাল করার জন্য এই সন্ত্রাসী হামলা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর অবস্থানে যাবার ঘোষণা দেন তারা।

এ সময় সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, ‘‘চিহ্নিতরা দলের যে পর্যায়ের হোক না কেন তাদেরকে দল থেকে বহিষ্কার ও দ্রুততম সময়ে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’’

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মোহাম্মদ সানি, এস এম জাহিদ, তরিকুল ইসলাম, আশরাফুল আলম নুর, বেল্লাল হোসেন সজল, সোহাগ দেওয়ানসহ প্রমুখ।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকালে প্রেসক্লাবে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে কিছু সন্ত্রাসী। এসময় তারা প্রেসক্লাবের ভিতরে উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করতে থাকে এবং হুমকি ধামকি দিতে থাকে। তাদের মনোভাব দেখে বোঝা যায় তারা আগামী ত্রিশ তারিখে প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টা করার জন্যই প্রবেশ করেছে।

পরে অবস্থা বেগতিক দেখে তারা সটকে পরে। তাৎক্ষণিক প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও কয়েকজনকে চিহ্নিত করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করেন উপস্থিত সকল সাংবাদিকরা।

মি/খু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.