ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কৃষকের গোয়ালে থাকা তিনটি দুধেল গাভি পুড়ে মারা গেছে।
সোমবার রাতে উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে কৃষক আব্দুর রহমান খান ও ইব্রাহীম খানের গোয়াল ঘরে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গোয়াল ঘরে থাকা আব্দুল রহমানের একটি ও ইব্রাহীম খানের দুইটি দুধেল গাভী গরু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক ইব্রাহীম খান (৪০) জানায়, পুড়ে মারা যাওয়া তিনটি গরুর অঅনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানায়, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে এ দুঘর্টনা ঘটতে পারে।
আতিকুর রহমান সোহাগ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









