শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

র‌্যাংকিংয়ে উন্নতি টাইগ্রেসদের

প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:০৬ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ১০:০৬ পিএম

র‌্যাংকিংয়ে উন্নতি টাইগ্রেসদের

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নারী ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। 

শুক্রবার (১ মে) পুরুষ টেস্ট ও নারী ওয়ানডে র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সর্বশেষ হালনাগাত তথ্যে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে ওঠে বাংলাদেশ।
আর অষ্টম স্থানে নেমে গেছে পাকিস্তান।

হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। 

তবে র‌্যাংকিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
এরপর ইংল্যান্ড দ্বিতীয়, ভারত তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম এবং শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে। 

আগের মতো নবম ও দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.