শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে মে দিবস পালিত

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৯:২৬ পিএম

বরিশালে মে দিবস পালিত

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা অপরিহার্য। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।”

তিনি আরো বলেন, “মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বজায় থাকলে শিল্পখাত আরও গতিশীল হবে। পাশাপাশি শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি মানবিক ও টেকসই শ্রমব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”

সংসদ সদস্য সরোয়ার বলেন, “পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। প্রতিটি শ্রমই সম্মানের। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই তাদের যথাযথ মর্যাদা, ন্যায্য মূল্যায়ন এবং অধিকার নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান এবং আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পরিবহন ও মালিক সমিতির নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের মালিক এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

অ/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.