বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিরা।
পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আদালত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিনিয়র দায়রা জজ মো. শহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, পিপি মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, আইনগত সহায়তা পাওয়া সকলের রাষ্ট্রীয় অধিকার। অসহায়দের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়। এর জন্য আলাদা একটি সেল গঠন করা হয়েছে মাধ্যমে অসহায় মানুষরা পেয়ে থাকেন। এর কলেবর আরো বাড়ানোর প্রচেষ্টা চলমান রয়েছে।
জাতীয় আইনগত এবারের প্রতিপাদ্য ছিল ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









