টাঙ্গাইলের সখীপুরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শীলা, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সখীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম এ রউফ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সখীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মু. এনামুল হক, সখীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সিনিয়র সদস্য শরীফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









