শুক্রবার, ০১ মে ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাল্যবিবাহ করে শ্রীঘরে বর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

বাল্যবিবাহ করে শ্রীঘরে বর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৩ বছর বয়সী নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বরকে কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।

বাল্যবিবাহের অপরাধে বর জয় চৌধুরীকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে জয় চৌধুরীর সঙ্গে টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামে কিশোরী মেয়ের বিয়ের কথা ঠিক হয়।

এরপর, সোমবার রাতে বিয়ের উদ্দেশে বর নবুখালী গ্রামে আসেন। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায়। মেয়ের কাগজপত্র যাচাই করে তার বয়স ১৩ বছর নিশ্চিত হওয়া যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে।” 

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

শা/টু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.