লালমনিরহাটের কালীগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ৬টার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৩।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. সাইফুল ইসলাম ওরফে সুজনের (২০) বাসাবাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল ফেনসিডিল জাতীয় মাদক জব্দ করা হয়। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. সাইফুল ইসলাম সুজন (২০), পিতা- মো. ইয়াকুব আলী, মো. মতিউল ইসলাম (৩০), পিতা- মৃত ফজলুল হক, উভয়েই চন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং মো. স্বপন মিয়া (৩৮), পিতা- মো. মফিজুল খান, উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









