মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রীপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

শ্রীপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় জাবের স্পিনিং মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আমিনুল ইসলাম পাপ্পু, সজিব আহাম্মেদ, আহাদ মিয়া, আবির হোসেন ও জাহিদ হাসান। তারা সবাই ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গুরুতর আহত আমিনুল ইসলাম পাপ্পু, সজিব আহাম্মেদ ও আহাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই শিক্ষার্থী আবির হোসেন ও জাহিদ হাসান প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়নপুর বাজার এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি সিএনজি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় এমসি বাজার ইউটার্ন পার হওয়ার আগেই বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ৫ শিক্ষার্থী আহত হয়।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ এবং ট্রাকচালককে আটক করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুই পরীক্ষার্থীকে পুলিশি ব্যবস্থাপনায় পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয় এবং তারা পরীক্ষায় অংশ নেয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বলেন, “আহত তিন শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে বলে আশা করা হচ্ছে।”

শি/গা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

শ্রীপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত | The Daily Adin