মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। 

নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার জামিলা (১৯)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাসিন্দা। তার স্বামী রিপন আলী, একই এলাকার আলমগীর কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তারের মৃত্যুর ঘটনাকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই স্বামী রিপন আলীসহ শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সু/শি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.