মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধলেশ্বরীর ভাঙন রুখতে স্থায়ী ব‌্যবস্থা নেওয়া হবে: বিমানমন্ত্রী

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

ধলেশ্বরীর ভাঙন রুখতে স্থায়ী ব‌্যবস্থা নেওয়া হবে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, “আগামী‌তে নদী ভাঙন রুখতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। স্থায়ীভা‌বে নদী ভাঙন রোধ কর‌তে নদী শাসনের কাজ কর‌ছে সরকার।”

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপু‌রে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী ভাঙন রোধে বরাইদ এলাকায় অস্থায়ী প্রাক-প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠা‌নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কথা ব‌লেন।

অস্থায়ী প্রাক-প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠা‌নে মা‌নিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মা‌নিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

ধলেশ্বরী নদী ভাঙন রোধে বরাইদ এলাকায় অস্থায়ী ৪২ লক্ষ টাকা ব্যায়ে প্রাক-প্রতিরক্ষামূলক এ কাজ বাস্তবায়ন কর‌ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মানিকগঞ্জ। মানুষের জানমাল ও ফসলি জমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নদী শাসন। 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী অঙ্গসংঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.