রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জটিল রোগে আক্রান্ত ইবি শিক্ষার্থী জুবায়ের, চিকিৎসায় প্রয়োজন ১৮-২০ লাখ টাকা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

জটিল রোগে আক্রান্ত ইবি শিক্ষার্থী জুবায়ের, চিকিৎসায় প্রয়োজন ১৮-২০ লাখ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসায় প্রয়োজন বিদেশে ব্যয়বহুল অস্ত্রোপচার, যার খরচ ১৮ থেকে ২০ লাখ টাকা।

জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে জুবায়েরের পায়ে ভাইরাল ওয়ার্টের অপারেশন করা হয়। অপারেশনের পরদিন থেকেই তীব্র মাথাব্যথা, বমি ও শরীরে কম্পনসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে প্রথমে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
১২ জানুয়ারি সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করা হলে রিপোর্টে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। ওই রাতেই তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি (DSA) পরীক্ষায় তার মস্তিষ্কে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (Brain AVM) শনাক্ত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের স্থায়ী সমাধানের জন্য গামা নাইফ সার্জারি করা প্রয়োজন, যা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না। এ ধরনের অত্যাধুনিক চিকিৎসা থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে করা হয়ে থাকে। চিকিৎসকরা আরও জানান, দ্রুত এই চিকিৎসা না করা হলে যেকোনো সময় তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

চিকিৎসার এই বিপুল ব্যয়ভার বহনে পরিবার সম্পূর্ণ অসমর্থ হওয়ায় সকলের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সহযোগিতা পাঠাতে যোগাযোগ-
মো. সবুজ জোয়ার্দার: ০১৯০৭-০২১১৫৯ (বিকাশ ও নগদ)
ব্যাংক হিসাব নম্বর:
20507056700039004
Islami Bank 
S M Raiyan Jubair
SMSA: 390
Boyra Bazar Sub-Branch 705
 

শি/ই/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.