পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার, যার ফলে উপজেলাজুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বেগে ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। এর পরদিন বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার যে এলাকাগুলো পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও লেবুখালী পায়রা সেতু সংলগ্ন এলাকা কার্তিক পাশা ও আঠারোগাছিয়া ,জামলা ও গাবতলী।
ঝড়ে এসব এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং গাছের ডাল পড়ে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৈদ্যুতিক খুঁটি ও লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় মঙ্গলবার রাতে উপজেলার কিছু কিছু অংশ বিদ্যুৎ চালু হলেও পুরো উপজেলা বিদ্যুৎ চালু হয় নি।
টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে রবি মৌসুমের শেষ সময়ে এই দুর্যোগ কৃষকদের জন্য মরণকামড় হয়ে দাঁড়িয়েছে।
মুগডাল, আলু,বাদাম,মরিচ ও শাকসবজি। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় চাষিরা।
আমরা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের কাজ শুরু করেছি। বিদ্যুৎ সংযোগ দ্রুত স্বাভাবিক করতে এবং সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল সচল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরলস কাজ করে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









