পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার ও ১ টি মাদ্রাসা কর্তৃপক্ষকে ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম বলেন, মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে ২ বান্ডেল করে টিন ও ১ প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়।
এছাড়া চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজী মাদ্রাসা কর্তৃপক্ষকে ১ বান্ডেল টিন এবং মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









