জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চাঁচকৈড় এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম, ওসি (তদন্ত) মো. আকবর আলী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নাটোর কণ্ঠের সম্পাদক মো. আনিছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তর পত্রিকার গুরুদাসপুর প্রতিনিধি মেহেদী হাসান শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন গুরুদাসপুর ইন্ডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সালাম।
বক্তারা তাদের বক্তব্যে দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশ রূপান্তরের পক্ষ থেকে অতিথিদের মাঝে ফলজ গাছের চারা উপহার প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









