বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রি, জরিমানা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রি, জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় অবস্থিত ‘মিতু ফল ভান্ডার’-এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দোকানের মালিক মো. মাকসুদ আলম আম ক্রয়ের বৈধ রশিদ দেখাতে ব্যর্থ হন এবং অপরিপক্ব আম কেনাবেচার বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে তাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, “জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।”

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ন/সৈ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রি, জরিমানা | The Daily Adin