শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় মহান মে দিবস পালিত

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

শরণখোলায় মহান মে দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

শুক্রবার (১ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন। এতে সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান ও যুবদল নেতা আবুল বাশার খান বক্তৃতা করেন। 

অপরদিকে, শরণখোলা প্রেস ক্লাব চত্বরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, জেনারেল সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন, ফেডারেশনের নেতা সরোয়া হোসেন বাদল ও নুরুজ্জামান মীর বক্তৃতা করেন। 

উভয় সমাবেশে শ্রমিকদের দাবি আদায় ও স্বার্থ সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। 

মি/শ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.