শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাম ও উপসর্গে মৃত্যু ৪, আক্রান্ত ১১৭০

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:২৯ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৭:২৯ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ৪, আক্রান্ত ১১৭০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জন শিশু হাম উপসর্গে আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩০১ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ১৪৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের ২ জন সিলেট বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৯৭ জন। রাজশাহী বিভাগে ১৮০ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ১৩২, খুলনায় ৭৮, সিলেটে ৯০, রংপুর ১০ এবং ময়মনসিংহে ১৯ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.