দিনাজপুরের পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) উপজেলা শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম অ্যান্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে।
উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৪ হাজার শ্রমিক এখানে সমবেত হন।
র্যালিতে সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে’ স্লোগান দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









