খাগড়াছড়ি জেলার রামগড়ে বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১ মে) ভোর ৪টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক(২৭)।
জানা যায়, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন ওই তিন নেতা। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ। ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ‘গ্রেপ্তার তিন যুবলীগ নেতা ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









