চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম রোগির জন্য নির্ধারিত ওয়ার্ডে ভর্তি এক শিশু রোগি মারা গেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে ওই শিশু মারা যায়। মৃত আমির হামজা (৮ মাস) চার দিন আগে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ের্ছিল।
দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মৃত আমির হামজা হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। গত বুধবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকনের তত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, ওই শিশুটি চারদিন আগে হাসপাতালে ভর্তি হয়। তার হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল।
শনিবার সকাল থেকে তার শরীরিক অবস্থা খারাপের দিকে যায়। তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, হাম উপসর্গ নিয়ে সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









