ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ বছরের শিশুর সাথে বিকৃত যৌনাচারের মামলায় রাহাত (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার রাহাত উপজেলার পাগলা থানার টাংগুন গ্রামের নয়ন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ওই শিশুর বাবা বাদি হয়ে পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।পরে শনিবার (১ মে) রাত ১১টার দিকে রাহাতকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল শনিবার দুপুরে নয়ন মিস্ত্রির ছেলে রাহাত ওই শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে শিশুর সাথে বিকৃত যৌনাচার করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৭ এপ্রিল) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার পর ওই শিশুর পরিবার স্থানীয় প্রভাবশালীদের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় সালিশকারীরা মিমাংসা করে দিবে বলে থানায় যেতে বাধা দেয়। তবে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় সালিশকারীরা পিছু হটলে পুলিশের সহায়তায় ওই শিশুর বাবা পাগলা থানায় ধর্ষণ মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আসামি রাহাতকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









