সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নওগাঁর ধামইরহাটে দোকানে চুরি, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:১২ পিএম

আপডেট: ০৩ মে ২০২৬, ০৭:১২ পিএম

নওগাঁর ধামইরহাটে দোকানে চুরি, গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাটে দোকানে চুরির ২৪ ঘণ্টার মধ্যে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫,০৮০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) দিবাগত রাতে ধামইরহাট পৌরসভার পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি মামলার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চকযদু গ্রামের জেমস বাস্কের ছেলে লিমন বাস্কে (৩০) ও মো. বাবলু হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২৮)। তারা উভয়েই ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত পরশু রাতে পূর্ব বাজারের উত্তর পাশে অবস্থিত মেসার্স কামরুজ্জামানের সার ও কীটনাশকের দোকানের দেয়াল ভেঙে চুরি সংঘটিত হয়। পরে অভিযান চালিয়ে চোরদের কাছ থেকে নগদ ৫,০৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল, একটি ছেনি ও একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।

শ/ন/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.