ভোলার সদর থানাধীন ইলিশা গোডাউন সংলগ্ন এলাকায় রবিবার (৩ মে ) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ মনির চৌকিদার (৩৬) পিতাঃ মৃত মতলব চৌকিদার গ্রামঃ ইলিশা বাঘার হাওলা ,৫নং ওয়ার্ড, ভোলা সদর এর বাসিন্দা। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









