সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:০৭ পিএম

আপডেট: ০৪ মে ২০২৬, ০৯:০৭ পিএম

কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে রোমানা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রোমানা একই এলাকার নাছির মাঝির স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় জমিতে গরু আনতে যায় রোমানা। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মো. এনামুল হক মঞ্জু বলেন, এ পরিবারটি সংগ্রামী পরিবার। চাষাবাদ ও গরুপালনের মতো নানা কাজের সাথে জড়িত। আজকে গরু আনতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ/কো/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.