মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে মাছের ব্যাগে মিলল ৩০ হাজার ইয়াবা, আটক ১

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৮:৩৮ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৮:৩৮ এএম

টেকনাফে মাছের ব্যাগে মিলল ৩০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের টেকনাফে মাছভর্তি ব্যাগে অভিনব কৌশলে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন জালিয়া পাড়া বেড়িবাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলের ছদ্মবেশে দুই ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কোরবান আলী (২০) নামে একজনকে আটক করা হয়। তবে তার সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির সাথে থাকা মাছের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

আটক মাদককারবারির নাম কোরবান আলী (২০)। তিনি টেকনাফ উপজেলার জালিয়া পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. হানিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,"মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জেলের ছদ্মবেশে মাছের ব্যাগে মাদক পাচারের এই অভিনব অপচেষ্টাটি আমাদের আভিযানিক দলের বিচক্ষণতায় ব্যর্থ হয়েছে। আটক আসামিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হে/টে/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.