রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:২০ এএম

আপডেট: ০৬ মে ২০২৬, ১১:২০ এএম

দুমকিতে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) গভীর রাতে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামির প্যান্টের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) দুমকি থানার উত্তর শ্রীরামপুর এলাকার মোঃ ইউনুস আলী মৃধার ছেলে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।

জ/দু/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.