বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০১:১৬ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০১:১৬ পিএম

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে দোকানঘর ভাড়া না দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ওই ব্যবসায়ী আক্রান্ত হন। এরপর চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে অভয়নগর থানর পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সী আনিসুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিংয়ের’ মালিক ছিলেন। এছাড়া ওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল বিপণিবিতান রয়েছে তার।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, অপরাধীকে ধরতে অভিযান শুরু করেছে তারা।

পরিদর্শক জাহিদুল বলেন, “নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজায়’ একটি দোকান ঘর ভাড়া নিতে চান। কিন্তু আনিসুর রহমান তাকে ঘর ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরে মাহামুদ বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিসুরকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।”

তিনি বলেন, “আনিসুরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আনিসুরের মৃত্যু হয়।”

ঘটনার পর থেকেই শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.