শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি কার্যালয় ভাঙচুর, পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৮:২০ পিএম

আপডেট: ০৮ মে ২০২৬, ০৮:২০ পিএম

বিএনপি কার্যালয় ভাঙচুর, পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল লতিফ খান বাবুল এজহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে মামলাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

‎এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.