মাত্র দুই মাস বয়সী শিশুকে হাসপাতালের ইনডোরে রেখে চলে গেলেন মা! পৃথিবীর আলোতে আসতেই শিশুর সাথে অজানা পরিবারের বাবা- মায়ের এমন অমানবিক আচরণ সচেতন মহলকে ভাবিয়ে তোলছে। ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮মে এঘটনাটি ঘটেছে। শিশটিকে তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে সমাজ সেবা অফিস।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৮ মে (শুক্রবার) বিকেলে হাসপাতালের ইনডোরের ২ মাস বয়সী একটা শিশুকে রেখে তার মা চলে গেছে। কর্তব্যরত নার্সগণ শিশুর অভিভাবককে খোঁজা- খোঁজি করেন। কাউকে না পেয়ে বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করলে থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তা হাসপাতালে চলে আসেন। শিশুটিকে জিম্মায় নেন উপজেলা প্রশাসন। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে শিশুটিকে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক বলেন, গতকাল বিকেলে মাত্র ২ মাস বয়সী একটা শিশুকে হাসপাতালের ইনডোরের রেখে চলে গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে জিম্মায় নিয়েছে। আমাদের চিকিৎসকগণ শিশুটির চিকিৎসা করে যাচ্ছে। তিনি আরও বলেন, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে শিশুটির খিচুনি সমস্যা রয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,
চরফ্যাশন হাসপাতালে রেখে যাওয়া শিশুটি অসুস্থ। হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দেখা শুনা করা হচ্ছে।
শিশুটি সুস্থ হলে কেউ আবেদন করলে তদন্ত সাপেক্ষে শিশুটি তাকে দেওয়া হবে। তিনি আরও বলেন, যদি কোনো অভিভাবক না পাওয়া যায়, তাহলে সমাজ সেবা অধিদপ্তর মাধ্যমে বরিশাল শিশু সদনে শিশুটিকে প্রেরণ করবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









