সোনামসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানিতে বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক জটিলতা নিরসনে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার (১১ মে ২০২৬) বেলা ১১টায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন দপ্তরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা আমদানি-রপ্তানি প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে পাথর আমদানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হক, সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি মোস্তাকুল ও চেম্বারের পরিচালক নুর আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে সহকারী হাইকমিশনার বাণিজ্যের গতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









