রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রায়পুরায় ৫ যুবকের বিরুেদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

রায়পুরায় ৫ যুবকের বিরুেদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে। অভিযুক্তরা হলেন রাহিম, মাহাবুবুর রহমান, ত্রিসাদ, সাজিদ, শাহপরান। 

আটককৃতরা হলেন-গাজীপুরা গ্রামের মো: হোসেন মিয়ার ছেলে রাহিম (১৮), আইয়ুব মিয়ার ছেলে মাহাবুবুর রহমান(২৮), রইছ উদ্দিন মেম্বারের ছেলে ত্রিসাদ (২০)। বাকি দুই আসামি সাজিদ ও শাহপরান বর্তমানে পলাতক রয়েছেন।

গত ১৫ জানুয়ারি আনুমানিক রাত ১০টায় রায়পুরা থানার চরমধুয়া ইউনিয়নের চরমধুয়া গ্রামের আ. হালিম মিয়ার মেয়ে হাফসা আক্তার (১৮) ঘর থেকে বের হলে আসামিরা তাকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। 

তিনি পাঁচ জনের বিরুদ্ধে বাদী হয়ে গত ১৭ জানুয়ারি রায়পুরা থানায় লিখিত অভিযোগ করলে অফিসার ইনর্চাজ মো. মজিবুর রহমান মামলাটি নথিভুক্ত করেন।

মামলার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আসামিরা সেই যুবতিকে সামাজিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে সেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ভাইরাল হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রাহিম, মাহাবুবুর রহমান ও ত্রিসাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদের মধ্যে সুযোগ বুঝে সাজিদ, শাহপরান পালিয়ে যায়।

ভুক্তভোগী যুবতি ও তার পরিবার এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। 

রায়পুরা থানার অফিসার ইনর্চাজ মো. মজিবুর রহমান বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত তিন আসামিকে আটক করা হয়েছে,বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.