চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে টিএসপি সার পরিবহন ও ক্রয়ের রসিদ দেখাতে না পারায় ইসমাইল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা সার জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। প্রসিকিউশন দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান।
জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ বলেন, সারের ক্রয়রসিদ দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









