সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর হরিতলা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার আয়োজনে এবং মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি অসিমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। প্রভাষক অভিষেক মণ্ডল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিশু গীতা পাঠে অংশ নেয়। তাদের সৌজন্য উপহার দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









