হবিগঞ্জে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩ টায় শহরতলীর মশাজান ব্রীজ এলাকায় খোয়াই নদীতে রেনু পোনা গুলো অবমুক্ত করা হয়।
এ সময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ি (রেনু পোনা) সংবলিত ১০০ (একশত) কার্টুন আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, “মূলত সিলেট বিভাগে এই রেনুর উৎপাদন কম হয়। এই সুযোগে ভারতীয় চোরাকারবারিরা তা আমাদের দেশে পাচার করে আসছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









