বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মতলব উত্তরে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

মতলব উত্তরে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ শুরু

চাঁদপুরের মতলব উত্তরে বোরো মৌসুমে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা এলএসডি খাদ্যগুদাম চত্বরে খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহমুদা কুলসুম মনি। 

এ সময় উদ্বোধনের অংশ হিসেবে তালতলী গ্রামের কৃষক মজিব মিয়ার কাছ থেকে ৩ টন ধান ক্রয় করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এ মৌসুমে মোট ৯২৩ টন ধান এবং ৩৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।”

তিনি আরও বলেন, “যেসব কৃষক মোবাইল অ্যাপসের মাধ্যমে ধান বিক্রির আবেদন করতে পারবেন না, তারা কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র নিয়ে সরাসরি ধান বিক্রি করার সুযোগ পাবেন।” এতে প্রকৃত কৃষকরা সহজেই সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাখাওয়াত হোসেন, এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা মো. ওছমান গণি, বিএনপি নেতা খায়রুল হাসান বেনু, যুবদল নেতা আলম সরকার, নুরন্নবী মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও মিলাররা।

মা/ম/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.