বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। একের পর এক শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ৯ মাস বয়সী ইউসুফ আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

বুধবার (১৩ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

নিহত ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চন এলাকার বাসিন্দা কাউসার আলীর ছেলে।

শিশুটির বাবা কাউসার আলী জানান, ৩০ এপ্রিল তার সন্তানকে হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। তবে টিকা নেওয়ার পর ৯ মে শিশুটি হামে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচাতে পারেননি।

এরআগে, গত ৯ মে রূপগঞ্জ সদর ইউনিয়নের বৌরারটেক এলাকায় তরিকুল ইসলামের ১০ মাস বয়সী ছেলে রাব্বিও একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে রূপগঞ্জে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গণসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

সা/রূ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.