বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিদ্যালয় পরিদর্শনে এমপি, নেই কোনো শিক্ষক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:৩১ পিএম

বিদ্যালয় পরিদর্শনে এমপি, নেই কোনো শিক্ষক

সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল নিজ সংসদীয় আসনের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষক পাননি। সরকারি নীতিমালা অনুযায়ী সকাল ৯টা বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিত থাকার কথা থাকলেও এগুলো মানছেন না কেউ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি মধ্যনগর উপজেলার আবিদনগর, দুগনই ও কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। কিন্তু কোনো বিদ্যালয়েই শিক্ষকদের পাননি তিনি।

জানা গেছে, সংসদ সদস্য কামরুজ্জামান প্রথমে সকাল সাড়ে ৯টায় মধ্যনগর উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষক পাননি। পরে সকাল ১০টায় কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েও কোনো শিক্ষক পাননি এবং বিদ্যালয়টি তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি বিদ্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিদ্যালয়ের পাঠদানের সময় শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ফোনে কথা বলেন এবং বিষয়টি দেখার জন্য বলেন।

এমপি কামরুজ্জামান বলেন, ‘‘সকালে মধ্যনগরে যাচ্ছিলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখতে তিনটি বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনো স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের পাইনি। বিদ্যালয়ের পাঠদানের সময়েও শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি।’’

বি/সু/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.