শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে বকেয়া টাকা আদায়ে মাইকিং

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:০৮ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৯:০৮ পিএম

পিরোজপুরে বকেয়া টাকা আদায়ে মাইকিং

পিরোজপুরের পাড়েরহাট এলাকায় দীর্ঘদিনের বকেয়া টাকা না পাওয়ায় ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা ভিন্ন পথ নিয়েছেন। মাইকিং করে বকেয়া পরিশোধের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) মাইক ভাড়া করে টাকা পরিশোধের আহ্বান জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শংকরপাশা গাজী বাড়ির বাসিন্দা এবং মো. সাদেক আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বাদশা “মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ” ও “মেসার্স হাওলাদার ব্যাটারি” নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

তিনি ২০১৯ সাল থেকে মুদি মালামাল, ইজিবাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশের ব্যবসা করে আসছেন। দীর্ঘ সাত বছরে বাকিতে পণ্য বিক্রির কারণে বর্তমানে তার প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা বকেয়া পড়ে। অতিরিক্ত বাকিতে লেনদেনের কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান এখন চরম আর্থিক সংকটে পড়েছে। তাই বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে দোকানে হালখাতার আয়োজন করা হয়। তবে আশানুরূপ সাড়া না পাওয়ায় মাইক ভাড়া করে পাওনাদারদের উদ্দেশে টাকা পরিশোধের আহ্বান জানাচ্ছেন সাইফুল। 

সাইফুল ইসলাম বাদশা বলেন, “দ্রুত বকেয়া টাকা আদায় না হলে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাকিতে পণ্য বিক্রির কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জা/পি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.