শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অবৈধ অনুপ্রবেশে, ভারতীয় দম্পতি আটক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:১৩ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৯:১৩ পিএম

অবৈধ অনুপ্রবেশে, ভারতীয় দম্পতি আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (১৫ মে) উপজেলার সীমান্তবর্তী গান্ধাই-বোবারথল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা কামরুল আহমেদ (৩১) এবং আসামের হাইলাকান্দি জেলার বাসিন্দা হুসনা বেগম লস্কর (২৭)।

বিজিবি সূত্রে জানা যায়, তারা সীমান্তের মেইন পিলার ১৩৭৭ এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত এজাহারের ভিত্তিতে ‘The Control of Entry Act, 1952’ এর ৪ ধারায় বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মা/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.