ময়মনসিংহের ত্রিশালে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতা আজিজুল হক সোহেল (৩৩) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে পৌরসভার দরিরামপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওয়ালটন শোরুমের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের কুষ্টিয়া ১ম খণ্ড (সেনবাড়ী) এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি ভাসমান অবস্থায় গফরগাঁও উপজেলার শিলাশী এলাকার পশু হাসপাতাল রোডে থাকেন।
পরবর্তীতে আটক সোহেলকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, আপনারা সহযোগিতা করলে আমাদের কাজ আরও সহজ হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









