রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অজ্ঞান করে লোনের টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:৩২ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ১০:৩২ পিএম

অজ্ঞান করে লোনের টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

ভুক্তভোগী জহুরুল ইসলাম

নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি এনজিও থেকে লোনের ৫০ হাজার টাকা তুলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। পরে তার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণপর তিনি স্বাভাবিক হয়ে  চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, “এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।”

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি।”

মি/কি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.