জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা, ধৈর্য্য, ও চেষ্টা করে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার একমাত্র পুত্র সাদাত আরেফিন তাসিন।
লেখাপড়ার প্রতি আগ্রহী থাকায় নিউইয়র্ক এর সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে সম্প্রতি জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করলেন তিনি।
১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল শহরের কলেজ রোডে তার নানা বাড়ীতে জন্ম নেন সাদাত আরেফিন তাসিন তার পিতার নাম মো. হাবিবুর রহমান সেলিম রেজা।
সাদাত আরেফিন তাসিন মাত্র ৪ বছর বয়সে বাবা মায়ের সাথে নিউইয়র্ক শহরে আসেন এবং কৃতিত্বের সাথে স্কুল ও কলেজে লেখাপড়া শেষে সর্বশেষ এ ডিগ্রি অর্জন করেন।
লেখাপড়া করে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করায় তাকে তার বাবা হাবিবুর রহমান সেলিম রেজা অভিনন্দন জানিয়েছেন এবং তার পরিবার ও বন্দু মহল শুভেচ্ছা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









